হিমাগারে অভিযান : ৩১ টন খেজুর জব্দ, ১৪ টন মেয়াদোত্তীর্ণ

বাসস

জেলার কাঁচপুর এলাকায় এক হিমাগারে অভিযান চালিয়ে ৩১ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দ খেজুরের মধ্যে ১৪ টন খেজুরের মেয়াদ ২০২১ সালেই উত্তীর্ণ হওয়ার পরও তা বিক্রির জন্য মজুদ করে রাখা হয়েছিল বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিদপ্তরের ঢাকা অফিসের সহকারী পরিচালক আব্দুস সালাম।


মঙ্গলবার দুপুরে কাঁচপুরের কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান মাসকে কেন্দ্র করে খেজুরের দাম বৃদ্ধি নিয়ে ভোক্তা পর্যায়ে অসন্তোষের মধ্যেই রমজানের প্রথম দিনের অভিযানে বিপুল পরিমাণ এই খেজুর জব্দের ঘটনা ঘটলো।


আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা হিমাগারটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানের ৩১ টন খেজুর মজুদ পান। তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমি এন্টারপ্রাইজের মজুদ করা ১৪ টন খেজুরের মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল ২০২১ সাল। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ভুয়া স্টিকার লাগিয়ে মেয়াদ বাড়িয়ে খেজুরগুলো বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাদের।


অন্যদিকে, মো. জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজের ১৭ টন খেজুর মজুদ করার বিপরীতে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। বাজারে সংকট তৈরি করতে অবৈধভাবে মজুদ করায় এসব খেজুরও জব্দ করা হয়েছে বলে জানান তিনি। তবে এই অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।


অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

২১ ঘণ্টা আগে

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ, ২০ মাস পর লাশ তুলে ময়নাতদন্ত

ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন।

২১ ঘণ্টা আগে

বৈসাবি উৎসবে মেতেছে খাগড়াছড়ি, ত্রিপুরাদের গড়িয়া নৃত্যে বর্ণাঢ্য সূচনা

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বর্ণিল বৈসু শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য।

১ দিন আগে

আবু সাঈদ হত্যা মামলার রায়ে মা-বাবা অসন্তুষ্ট

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। বৃহস্পতিবার দুপুরে রায় প্রকাশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিবারের সদস্য ও সহযোদ্ধারা।

১ দিন আগে