টাঙ্গাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
মরদেহ উদ্ধারের খবরে জড়ো হয়েছেন এলাকাবাসী।

টাঙ্গাইলের কালিহাতীতে মারুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল উপজেলার বর্গা গ্রামে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ মারুফা আক্তার পারখি ইউনিয়নের বর্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী ও সখীপুর উপজেলার চারবাইদা গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

স্থানীয় সূত্র জানা যায়, গৃহবধূর মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ বলেন, আত্মহত্যার কোনো সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১২ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১৩ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে