গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনে রেল সেতু পারাপারের সময় ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
রোববার (১২ মে) বিকেলে সুতিয়া নদীর ওপর রেলওয়ে সেতু হেঁটে পার হওয়ার সময় আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুই ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে হেঁটে কাওরাইদ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তারা সুতিয়া নদীর ওপর রেলওয়ে সেতু পার হওয়ার আগেই ময়মনসিংহগামী মোহনগঞ্জ অন্তঃনগর ট্রেন চলে আসে। এতে চলন্ত ট্রেনের ধাক্কায় তারা দুজনই সেতুর নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কবির হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহত দুজনই বয়োবৃদ্ধ। তারা মাথা নিচু করে হেঁটে সেতু পার হচ্ছিলেন। কাছাকাছি ট্রেন চলে এলেও তারা টের পাননি। পরে ট্রেনচালক বারবার হুইসেল বাজানোর পর তারা টের পান। টের পেয়ে দ্রুত সেতু পার হওয়ার আগেই ট্রেনটি তাদের ধাক্কা দেয়।
স্থানীয়দের অভিযোগ, ট্রেন আসার মুহূর্তে সেতুটির দুই পাশে রেলওয়ের কর্মী থাকলে এ দুর্ঘটনা ঘটত না।
তবে কাওরাইদ রেলওয়ের স্টেশন মাস্টার আল আমিন জানান, রেলওয়ে সেতু থেকে প্রায় ৩০০ গজ দূরে উত্তর-পশ্চিম পাশে কাওরাইদ-গয়েশপুর সড়কে সেতু রয়েছে। ওই সেতু দিয়েই সবার পারাপার হওয়ার কথা। রেলওয়ের সেতুর দুই পাশেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি রয়েছে, ‘এই সেতু দিয়ে পারাপার নিষেধ।’
তিনি বলেন, ‘চলন্ত ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’ তবে সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেনি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সেতুফুর রহমান বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থলের কাছাকাছি রয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।’

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৭ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২০ ঘণ্টা আগে