টাঙ্গাইলে এক সকালে ৩ গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গ। ফাইল ছবি

টাঙ্গাইলে এক সকালে দুই উপজেলার পৃথক স্থান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিন গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগের রাতেই আরেক উপজেলায় এক মসজিদের নিরাপত্তা প্রহরীরও গলায় ফাঁস দেওয়া মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে দেলদুয়ার উপজেলা থেকে গলায় ফাঁস দেওয়া ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (১১ এপ্রিল) সকালে সদর ও সখীপুর উপজেলায় উদ্ধার করা হয় তিন গৃহবধূর মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার একঢালা গ্রামের আব্দুল মজিদ তালুকদারের মেয়ে মাহিমা আক্তার মিম (৩০), সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আজহারুলের ইসলামের মেয়ে আর্জিনা আক্তার (২৫), উপজেলার কালমেঘা পূর্বপাড়া এলাকায় রিপন মিয়ার স্ত্রী আল্পনা আক্তার (২৫) ও দেলদুয়ার উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে ইমাম হোসেন (৩৭)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার এক প্রবাসীর স্ত্রী মাহিমা আক্তার মিমের মরদেহ গলায় ওড়না পেচিয়ে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মেয়ে দেখতে পেয়ে পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেন।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রব্বানী বলেন, মাহিমা আক্তার মিম পূর্ব আদালত পাড়ায় মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

এ দিন সকালে সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আক্তার নামে আরেক গৃহবধূর মরদেহ গলায় ওড়না পেচিয়ে বাড়ির পেছনের বাগানের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবার ও পুলিশ জানিয়েছে, কুতুবপুর এলাকার আমিনুলের ছেলে প্রবাসী ইসমাঈলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আর্জিনার। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছে। আর্জিনার একমাত্র সন্তানের বয়স তিন বছর।

একই সালে সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় আরেক গৃহবধূ আল্পনা আক্তারের মরদেহ ঝুলছিল ঘরের আড়ার সঙ্গে। তারও গলায় ওড়না পেচানো ছিল। দীর্ঘ দিন ধরে চলছিল পারিবারিক কলহ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে দেলদুয়ার উপজেলার দেলদুয়ার মডেল মসজিদের অফিস রুমের ভেতরে ইমাম হোসেন নামের এক তরুণের মরদেহ ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ইমাম হোসেন দেলদুয়ার মডেল মসজিদের সিকিউরিটি দায়িত্ব পালন করছিলেন। পুলিশের ধারণা, ইমাম আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

১৫ ঘণ্টা আগে

৩৫ মিনিটে নিয়ন্ত্রণে উত্তরার রেস্তোরাঁর আগুন

রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টারপয়েন্ট শপিং মলের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

১৬ ঘণ্টা আগে

জামিনের পর কারামুক্ত বিদিশা

কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিদিশার জামিনের সব কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করা হয়েছে। সব নথিপত্র ঠিকঠাক থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

১ দিন আগে

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১ দিন আগে
Advertisement