রাজধানীতে গ্যাস থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন হাসপাতাল পুলিশের একটি সূত্র।

গতরাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত ওই ভবনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।

দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ওই ভবনের সাত তলায় থাকেন তুষার। আর ছয় তলায় থাকেন জামাল। আর জামিল থাকেন জুরাইন বাগানবাড়ি এলাকায়।

তিনি জানান, গতরাতে সাত তলায় তুষারের বাসায় গিয়েছিলেন জামাল এবং জামিল। সেখানে তারা আড্ডা দিচ্ছিলেন। পরে সেখানে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীরে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে তাদেরকে দেখতে পান দিপু। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে এবং তারা দগ্ধ হয়েছেন।

জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। জামিলের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। যে বাসায় দুর্ঘটনা সেখানে এর আগেও মাঝেমধ্যেই যেতেন জামিল। তবে গতরাতে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ পুড়ে গেছে।

তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পদ্মার চরে সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত

নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।

১ দিন আগে

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১ দিন আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে