প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাভারে বাসচাপায় প্রত্যয় সরকার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় শিক্ষার্থীরা ঘাতক বাসচালক ও সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।
নিহত প্রত্যয় সরকার সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নাসিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এর আগে, গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা এলাকায় ঠিকানা পরিবহনের বাসের চাপায় তার মৃত্যু হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দ্রুতগতির ঠিকানা পরিবহনের একটি বাস আমাদের সিআরপি নাসিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারকে চাপা দেয়। এতে বাসের চাপায় প্রত্যয়ের মৃত্যু হয়। প্রত্যয় হত্যায় জড়িত ঘাতক বাসচালক ও সহযোগীদের বিচারের দাবি করেন শিক্ষার্থীরা। অন্যথায় আরও কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, বাসচাপায় ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
৬ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
৬ ঘণ্টা আগে
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।
৭ ঘণ্টা আগে
এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি
১৮ ঘণ্টা আগে