ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে হংকং। নিউইয়র্ক ভিত্তিক ফার্ম ‘মার্সার’ এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে হংকং। নিউইয়র্ক ভিত্তিক ফার্ম ‘মার্সার’ এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের এই তালিকায় ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম, যা ২০২৩ সালের তালিকায় ছিল ১৫৪।
সংস্থাটি প্রত্যেক শহরের ২০০টি বিষয়ের ব্যয়ের ভিত্তিতে এ তালিকা করেছে।
বাসস্থান, যোগাযোগব্যবস্থা, পোশাক, খাবার ও বিনোদন প্রভৃতির ব্যয় জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি জিন্সের দাম, প্রতি লিটার পানির দাম, এক কাপ কফির দাম, প্রতি লিটার পেট্রোল ও দুধের দামের পার্থক্যও এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার এই তালিকা প্রকাশ করা হয়। খবর সিএনএনের।
২০২২ ও ২০২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুরে। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে।
২০২৪ সালের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর হলো— হংকং, সিঙ্গাপুর, জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, নিউইয়র্ক, লন্ডন, নাসাউ ও লস অ্যাঞ্জেলেস।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৫ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৯ ঘণ্টা আগে