ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 'শহীদ শফিউর রহমান মিলনায়তনে' আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে বারের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন বলেন, ‘চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সংগঠন ইসকন সদস্যদের হামলায় গত ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘কোনো আইনজীবী অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেলে স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আলিফকে হত্যা করার এ ঘটনা সারা বাংলাদেশের আইনজীবীসহ ১৮ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।’

মাহফুজুর রহমান আরও বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার পতনের পর ফ্যাসিস্ট মতাদর্শে বিশ্বাসীরা দেশি-বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে।’

আইনজীবী আলিফের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৪ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

৮ ঘণ্টা আগে

সড়কে হঠাৎ হাতির পাল, ৩ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

৯ ঘণ্টা আগে