ভারতে বাংলাদেশি নারী ধর্ষণ

বিক্ষোভের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি নারী নাজমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের পাশ থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে রামমূর্তি এলাকার কলকেরে লেকের ধারে নাজমার মরদেহ পাওয়া যায়। তার স্বামীর দেওয়া তথ্যে জানা গেছে, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না, তবে তার স্বামী সুমন বৈধভাবে গত ছয় বছর ধরে ভারতে বসবাস করছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও রয়েছে। সুমন বেঙ্গালুরু সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার করার কাজ করেন এবং তাদের তিন সন্তান বাংলাদেশে আত্মীয়-স্বজনদের কাছে থাকে।

জানা গেছে, নাজমা কালকেরের একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন এবং স্বামীর সঙ্গে রামকৃষ্ণ এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

এরপর, শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পায় পুলিশ এবং লেকের ধারে গিয়ে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন এবং শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে। হত্যাকাণ্ডে কতটা যৌন নির্যাতন করা হয়েছিল, তা ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইজারাদারের কর্মীরে থাপ্পড়, সেই ইউএনওকে প্রত্যাহার

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র‍্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি

১৬ ঘণ্টা আগে

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে