প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলশান-২ এর একটি মুদি দোকানের ভেতর থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের গলায় ও সারা শরীরে বটি দিয়ে কোপানোর দাগ রয়েছে। গুলশান মডেল থানার ওসি মো. তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-বরিশাল সদরের দবদবিয়া গ্রামের বাসিন্দা মো. রফিক (৮০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার এলাকার মো. সাব্বির (১৬)। রফিক মুদি দোকানের মালিক এবং সাব্বির তার দোকানের কর্মচারী ছিলেন।
ওসি মো. তৌহিদ আহমেদ বলেন, ‘গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি দোকানের ভেতর থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, রাতে তাদেরকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১২ ঘণ্টা আগে