টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সদরে এটিএম লুঙ্গির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ লুঙ্গির কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানার শ্রমিকরা জানিয়েছেন, কারখানার তুলার গোডাউনের পাশের ওয়ার্কশপে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানার তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা নেভানোর চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।
এটিএম লুঙ্গি কারখানার উইভিং বিভাগের পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘গোডাউনের পাশের ওয়ার্কশপ থেকে আগুন ছিটকে পড়ে এই ঘটনা ঘটতে পারে। প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছি আমরা।’

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১৯ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
২০ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
২১ ঘণ্টা আগে