কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জ্যেষ্ঠ অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট। নির্বাচনে এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫০টি। তিন উপজেলার সবগুলো কেন্দ্রের সমন্বিত ফলাফলে অ্যাডভোকেট ফজলুর রহমান জয়ী হয়েছেন।
কিশোরগঞ্জের এ আসনটি থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দেশের ২০তম রাষ্ট্রপতি হলে আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনে তার বড় ছেলে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হন এবং ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনটি সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন।
এবারের নির্বাচনে অ্যাডভোকেট ফজলুর রহমান এ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে তৎকালীন কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচনে জয় পেয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাকে তারা ভোট দিয়ে বিজয়ী করেছেন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা এ আসনের জনগণের বিজয়। আমি তাদের পাহারাদার।’

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে