প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে এ দুটি আসনেই প্রার্থী হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে তারেক রহমানের দুটি আসনের জয়ের খবর পাওয়া যায়।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামান পেয়েছেন ৪৬ হাজার ৮৪০ ভোট। সে হিসাবে খালিদুজ্জামানের চেয়ে সাত হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন তারেক রহমান।
এদিকে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ব্যবধান অল্প হলেও বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান। এ আসনে ১১৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে দেখা যায়, তারেক রহমান পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, সদরের এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন চারজন।
এবারের নির্বাচনে বিএনপি শুরুতে কেবল প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী করেছিল। দলের আর কোনো প্রার্থীকেই একাধিক আসনে মনোনয়ন দেওয়া হয়নি। খালেদা জিয়ার প্রয়াণের পর তার তিন আসনে স্থানীয় তিন নেতাকে মনোনয়ন দেওয়া হয়।
এদিকে তারেক রহমানকে শুরুতে কেবল বগুড়া-৬ আসনে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিকে তাকে এর বাইরে ঢাকা-১৭ আসনেও মনোনয়ন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
৬ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
৮ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৩ ঘণ্টা আগে