ডেস্ক, রাজনীতি ডটকম

গাজীপুর জেলা কারাগারে কারারক্ষীদের জিম্মি করে আন্দোলন করেন বন্দীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে তারা কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করেন। এসময় কারারক্ষীদের ছোড়া রাবার বুলেটে ১৩ বন্দি ও ৩ কারারক্ষী আহত হয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে কারাগারের ভেতরের থাকা বন্দিরা আন্দোলন শুরু করেন। পরে বন্দিদের পালিয়ে যাওয়া ঠেকাতে কারারক্ষীরা গুলি করতে থাকেন। তবে এ বিষয়ে দায়িত্বশীল কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দিরা পান।
এরমধ্যে ছাত্র ও রাজনৈতিক মামলার জামিনপ্রাপ্ত আসামিদের বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা বন্দিরাও মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ভেতরে এখন সেনাবাহিনী এসেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কারাগারের ওই সূত্র জানিয়েছে।
গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, প্রথমে সব শান্ত ছিল। তারপর যখন বন্দিরা বিদ্রোহ শুরু করলো, তখন রাবার বুলেট ছুড়লে ৫-৬ জন অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে সিরিয়াস কিছু না, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরে এসেছে। অনেকের শরীরে রাবার বুলেটের আঘাত ছিল, ড্রেসিং করে দিয়েছি। এরপর দেখলাম একজনের পর একজন আসতেছে। কারো চোখে আঘাত, কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাত। অনেককেই সেলাই করা লাগছে। হয়তো কাউকে সরকারি হাসপাতালে রেফার্ড করা লাগতে পারে। এ পর্যন্ত ১৩ জন বন্দি ও ৩ জন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
১৩ ঘণ্টা আগে
বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।
১৯ ঘণ্টা আগে
বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২১ ঘণ্টা আগে
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
১ দিন আগে