এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিকেল সোয়া ৫টার দিকে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খবর পেয়ে আমাদের কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করছেন।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা আমরা জানতে পারি নাই। আর আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে আমাদের তদন্ত রিপোর্ট না আসলে এখনই কিছু বলতে পারছি না।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১৭ ঘণ্টা আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৯ ঘণ্টা আগে