রণক্ষেত্র সায়েন্সল্যাব: সিটি-আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ

ডেস্ক, রাজনীতি ডটকম

সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। যা এখনো থেমে থেমে চলছে।

তবে এখনো দুপক্ষকে ধাওয়া-পাল্টাধাওয়া থেকে নিবৃত করা যায়নি। এ ছাড়া ঠিক কোন ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য কোনো পক্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।

ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।

ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার সাংবাদিকদের বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে