প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
পলাতক কুলসুম বেগমকে (৩৮) দীর্ঘ ১০ বছর পর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (৮ মার্চ) র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
কুলসুম বেগম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, ২০১৪ সালের মে মাসে রাজশাহীর পবা থানা এলাকায় মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন কুলসুম। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে কুলসুম আত্মগোপনে যান। পরবর্তীতে আসামির অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। রায়ে আদালত কুলসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ঢাকা থেকে আনার পর কুলসুমকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১৯ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
২০ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
২১ ঘণ্টা আগে