টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে টাঙ্গাইলে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সখীপুর উপজলার মহানন্দপুর গ্রামের মো. আসলামের ছেলে সাগর আহমেদ (২১) এবং একই উপজেলার জিতাশ্বরি মরিচপুরিচালা গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইচ আহমেদ (২১)।

অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর আসামি ফরহাদ হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সাগর আহমেদ। ২০২২ সালের ২৯ জুন রাত ৯টার দিকে নাইচকে নিয়ে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে আসেন তিনি। পরে ওই ছাত্রীকে বাসারচালা পশ্চিমপাড়ার একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন সাগর। পরদিন তিনি ওই একই স্থানে ডেকে নিয়ে মেয়েটিকে আবার ধর্ষণ করেন। টের পেয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এ রায় দেন বিচারক।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১৭ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

২ দিন আগে