প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে গত ১৯ জুলাই শুক্রবার রাজধানীর রামপুরায় জুমার নামাজ শেষে ভাড়া বাসায় ফেরার পথে গুলিতে নিহত হন রাসেল মিয়া (৩৬)। মৃত্যুর সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কাটেনি পরিবারের শোক। নিহতের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
নিহত রাসেল বীর মুক্তিযোদ্ধা হাছেন আলীর ছেলে। গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি গ্রামে। তিনি আর.এম মাল্টিমিডিয়া নামে টেলিভিশন বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক ছিলেন। রাজধানীর রামপুরা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
বাবা মুক্তিযোদ্ধা হাছেন আলী বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে মুঠোফোনে অপরিচিত একজন ফোন করে জানান ছেলে গুলিবিদ্ধ হয়েছে। সে আশংকাজনক অবস্থায় মুগদা হাসপাতালে আছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওইদিন আনুমানিক বিকেল ৩টায় মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমার ছেলের স্ত্রী, আমার আরেক ছেলে এবং মেয়ে হাসপাতালে যায়। তার বুকের বামপাশে একটি গুলি লাগে।
কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য আমি অস্ত্র হাতে যুদ্ধ করেছি। আমার নিষ্পাপ ছেলে বিজিবির গুলিতে মারা গেছে বিশ্বাসই করতে পারছি না, এমনভাবে আর কোনো বাবা-মার বুক যেনো খালি না হয়।’
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান কাউসার কাজল বলেন, ১৯ (জুলাই) তারিখে রাসেল ঢাকায় গুলিতে মারা গেছে। পরদিন দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে প্রথম কেউই বিশ্বাস করতে পারেননি। আমরা নিয়মিত পরিবারের খোঁজ খবর নিচ্ছি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
১৩ ঘণ্টা আগে
বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।
১৯ ঘণ্টা আগে
বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২১ ঘণ্টা আগে
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
১ দিন আগে