৬০ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীতে নাব্য সংকটের কারণে আরিচ-কাজিরহাট নৌপথে দীর্ঘ ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

সোমবার (১১ নভেম্বর) বিকেলের দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় তিন শতাধিকের বেশি পণ্যবাহী ট্রাক পারাপারেরি অপেক্ষায় রয়েছে।

এর আগে গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

জানা যায়, গত ১ নভেম্বর রাত ১০টার দিকে নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নৌ-চ্যানেলে ড্রেজিং করে ফেরি চলাচল শুরু করলেও ৮ নভেম্বর রাত ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে নৌ-চ্যানেল ড্রেজিং করে সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে সচল করে বিআইডব্লিউটিসি। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট নৌরুটে বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, এই মৌসুমে প্রতি বছর আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকট দেখা দেয়। যমুনা নদীর অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। যার কারণে দুর্ঘটনা এড়াতেই গত শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এই নৌপথে ফেরি চলাচল করতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিং করছে এবং অব্যাহত থাকবে। আজ দুপুরের দিকে নৌ-চ্যানেলের নাব্যতা ফিরে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

৯ ঘণ্টা আগে