প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। বাসটি টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একযাত্রী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
১২ ঘণ্টা আগে
শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
১৩ ঘণ্টা আগে
বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
১ দিন আগে
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
১ দিন আগে