প্রতিবেদক, রাজনীতি ডটকম

আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ইউপি সদস্য ও এক শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১৫ জনে পোঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধী চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সুমন চেয়ারম্যানের লোকজন আকতার মেম্বারের ঘর জ্বালিয়ে দেয়। শুক্রবার সকাল ৮ টার দিকে ঘর দেখতে গ্রামে আসে ইউপি সদস্য আকতার।
এসময় সুমন চেয়ারম্যানের লোকজন হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউপি সদস্য ও খুনের চর গ্রামের মতি শিকদারের ছেলে আকতার হোসেন (৪০) ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় তার ছেলে মারুফ শিকদার (১৮) নিহত মারুফ শরীয়তপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। সংঘর্ষে সিরাজুল মৃধা (৪৫) আরও এক সমর্থক নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত মেম্বারের বাবা মতি শিকদার বলেন, সুমন চেয়ারম্যান ও তার ভাই সহ একাধিক লোকজন আমার ছেলের উপর হামলা চালায় কুপিয়ে হত্যা করে এবং আমার নাতীকে হত্যা করে আমি তাদের বিচার চাই।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, সকালে বোমা বিস্ফোরণসহ মারামারিতে তিনজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং এপর্যন্ত তিনজনের ডেড বডি উদ্ধার করি এবং যৌথ বাহিনীর নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
৬ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
৬ ঘণ্টা আগে
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।
৭ ঘণ্টা আগে
এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি
১৮ ঘণ্টা আগে