মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টংগিবাড়ীর হাসাইলে পদ্মার শাখা নদী গৌরগঞ্জ খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলেন—সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ (৬০) ও ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো চারে।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ‘স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্বজনের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলেছে।’
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গৌরগঞ্জ খালে ট্রলারডুবে গেলে ফাইজা (৬) ও শিফার (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ ছিলেন।
এদিকে ঘটনার পরদিন নদীর ৩০ ফুট নিচ থেকে ট্রলারটি উদ্ধার হয়। দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে বাল্কহেড। আটক করা হয়েছে তিনজনকে। ডুবে যাওয়া ট্রলারের মালিক মো. আলামিন বাদী হয়ে বাল্কহেডের মালিক ও চালকসহ পাঁচজনকে আসামি করে টংগিবাড়ী থানায় মামলা করেছেন।

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
২০ ঘণ্টা আগে
কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
২১ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১ দিন আগে