চাকরি ফিরে পেলেন সেই ইমাম, বাড়ল বেতনও

গাজীপুর প্রতিনিধি

মসজিদ কমিটির সভাপতির কোরবানির পশু জবাইয়ে দেরি করায় মারধর ও চাকরিচ্যুত ইমাম চাকরি ফিরে পেয়েছেন। সেই সঙ্গে তার বেতনও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ জুন) থেকে ওই ইমামকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। সোমবার (১৭ জুন) মসজিদ কমিটির সভাপতির কোরবানির গরু জবাইয়ে দেরি হওয়ায় ইমামকে চাকিচ্যুত করা হয়েছিল। ঘটনার চারদিন পর আবারো একই মসজিদে যোগদান করেন ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক।

তিনি বলেন, আজ সকালে আমি আবারও একই প্রতিষ্ঠানে (মসজিদে) চাকরিতে যোগ দিয়েছি। আগের সব ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। স্থানীয় ওলামা পরিষদ ও ইমাম সমিতি বিষয়টি সমাধানে এগিয়ে আসেন।

এদিকে ঈদের দিনে ইমামের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ভুল (মারধর) বুঝাবুঝির জন্য ক্ষমা চেয়েছেন মসজিদ কমিটিন সভাপতি কফিল উদ্দীন। চাকরি পুনর্বহালের পর ইমামের বেতন আরও বর্ধিত করা হয়েছে বলেও সভাপতি নিশ্চিত করেন।

সোমবার ঈদের দিন (১৭ জুন) শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন নূর জামে মসজিদে ইমাম মারধরে শিকার হয়ে চাকরি হারান। এরপর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেলে উপজেলা ইমাম সমিতি ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ এগিয়ে আসেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১৯ ঘণ্টা আগে