৯ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৯ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ১২টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ফলে যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরেছে।

এর আগে চারলেনের কাজ চলমান থাকা এবং চালকদের বেপরোয়া গতির কারণে রাত ৩টা থেকে যানজট শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়কজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়ে যাত্রী ও চালকরা।

তবে পুলিশের দাবি, গরু ও বালুবাহী ট্রাকের কারণে গভীর রাতে সেতুপূর্বপাড়ে ধীরগতির সৃষ্টি হয়। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট বাড়তে থাকে।

বুধবার (১২ জুন) দুপুরে মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত মহাসড়কে পরিবহনের কোনো যানজট দেখা যায়নি। তবে স্বাভাবিক দিনের চেয়ে মহাসড়কে পরিবহন বেশি চলাচল করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, গভীর রাতে সেতুপূর্ব এলাকায় গরুবাহী, বালুবাহী ট্রাক এবং মহাসড়কের উন্নয়ন কাজের কারণে পরিবহনের ধীরগতির সৃষ্টি হয়। ফলে মহাসড়কে পরিবহনের সংখ্যা বাড়ার কারণে রাতের যানজটটি বাড়তে বাড়তে কয়েক কিলোমিটারে রূপ নেয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৭ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

২০ ঘণ্টা আগে