প্রতিবেদক, রাজনীতি ডটকম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে বুকে ছুরি মেরে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (২৪ মার্চ) সকাল ৯টায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফারজানা ইসলাম মিশু (৩২) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নান মাস্টারের মেয়ে।
গ্রেপ্তার অভিযুক্ত স্বামী তারিকুল ইসলাম একই উপজেলার দক্ষিণ ধুমাইটারি মন্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, জাহিদুল ইসলাম রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকার মির কংক্রিট প্রোডাক্ট লিমিটেড কারখানায় চাকরি করে আসছিলেন। তারা স্বামী-স্ত্রী মাঝিনা এলাকার নয়ন মিয়ার মালিকানাধীন বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, মাঝিনা এলাকায় নয়ন মিয়ার মালিকানাধীন চারতলা বাড়িতে বুকে ছুরি মেরে ফারজানা ইসলাম মিশু নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে সংবাদ পায় পুলিশ। পরে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহত ওই গৃহবধুর স্বামী তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছেন তারিকুল ইসলাম।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারিকুল ইসলাম জানায়, ফারজানা ইসলাম মিশুর অন্য এক যুবক পরকীয়া করতেন। আর এই পরকীয়ার জের ধরেই প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। অন্য দিনের মতো রোববার সকালেও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলে একপর্যায়ে তারিকুল ইসলাম হাতে ছুড়ি নিয়ে ফারজানা ইসলাম মিশুর বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফারজানা ইসলাম মিতুর মৃত্যু হয়।
ওসি আরো জানান, নিহত ফারজানা ইসলাম মিতুর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে হত্যা মামলার করা হবে। মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এযি কর্মর্তা।

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ ঘণ্টা আগে
শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
১৭ ঘণ্টা আগে
বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
১ দিন আগে
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
২ দিন আগে