বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে যানজটে ভোগা‌ন্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আজহার আগের দিনও বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে যানজটে পড়ে ভোগান্তির শিকার হচ্ছে ঘরে ফেরা মানুষ।

সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম আজ রোববার সকাল ১০টায় জানায়, সেতুর উভয় সংযোগ সড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাজেদুর রহমান বলেন, অতিরিক্ত গাড়ির চাপসহ নানা কারণে থেমে থেমে যানজট হয়েছে এবং সেতুর দুই প্রান্তে গাড়ির সারি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে শ‌নিবার রাত থেকে দুপুর পর্যন্ত এলেঙ্গা থেকে সেতু টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার সড়‌কে ব‌্যাপক যানজট ছিল।

ঈদযাত্রায় মহাসড়‌কে অতিরিক্ত প‌রিবহনের চাপ, রা‌তে বঙ্গবন্ধু সেতুর ওপর ফিট‌নেসবিহীন একা‌ধিক পরিবহন বিকল হওয়া, সেতু‌তে টোল আদায় বন্ধ ও চালক‌দের বেপ‌রোয়াভা‌বে আগে যাওয়ার প্রতি‌যো‌গিতার কার‌ণে যানজ‌ট সৃ‌ষ্টি হয়। এতে রাতভর ভোগা‌ন্তি‌তে পড়‌তে হ‌য়ে‌ছে যাত্রী‌দের।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, সেতুর ওপর প‌রিবহন বিকল হওয়ায় টোল আদায় বন্ধ রাখা হয়। এতে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌ড়ে যায়। বর্তমা‌নে মহাসড়কে গাড়ির টান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রামেকে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

১৮ ঘণ্টা আগে

বিয়েতে চমক, উপহার হিসেবে বর পেলেন ৩ লিটার অকটেন

বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।

১ দিন আগে

বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে ভোটগ্রহণ চলছে

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১ দিন আগে

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

২ দিন আগে