প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানিয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযুদ্ধ মঞ্চ ও শহীদ সন্তান-৭১-এর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা ১৮ সালের পরিপত্র বাতিল করার জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানান। একই সঙ্গে যত দিন কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করবেন, তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। যারা অবমাননা করছে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ১৮ সালের যে অবৈধ পরিপত্র ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করেছে, সেটা বাতিল করে নতুন পরিপত্র জারি করতে হবে। নতুন পরিপত্রে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।’
মুক্তিযুদ্ধ মঞ্চ অপর এক অংশের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধা ও তাঁর সন্তানেরা কয়েক বছর ছাড়া কোনো সুযোগ-সুবিধা পাননি। এখন হাইকোর্ট যে পরিপত্র বাতিল করেছেন, সেটার জন্য মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। এখন নতুনভাবে রিট হয়েছে। দাবি উঠেছে সংস্কারের, কিন্তু আমাদের দাবি হল ৩০ শতাংশ বহালের।’

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
১০ ঘণ্টা আগে
বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
১ দিন আগে
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
১ দিন আগে