২৪ ঘণ্টার আল্টিমেটামে রাস্তা ছাড়ল ৭ কলেজের শিক্ষার্থীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করতে ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তারা ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখে।

বুধবার (২৩ অক্টোবর) স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৩ দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে মেনে না নেওয়ার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।

এ সময় ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’ ও অন্যান্য স্লোগান দেন তারা।

দুপুর ১২টার দিকে তারা একটি মিছিল সাইন্সল্যাব হয়ে নীলক্ষেত ঘুরে ঢাকা কলেজের সামনে অবস্থান নেন। এ সময় ওই এলাকার এক পাশের সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা সড়ক ছেড়ে শিক্ষার্থীরা।

দাবি পূরণে নতুন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা দেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি আদায়ে আমরা ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ সেই সময় সীমিত বলে জানিয়েছেন। তাই আমরা তাদেরকে আরও ২৪ ঘণ্টা সময় নির্ধারণ করে দিচ্ছি। এর মধ্যে যদি তারা আমাদের দাবি মেনে নেন তাহলে ভালো। তা নাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ঢাকা কলেজের সামনে সড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এক পাশের রাস্তায় যান চলাচল চলাচল করলেও তাদের অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়। তারা বিকেল সাড়ে তিনটার দিকে সড়ক ছেড়ে গেছেন।

তিনি আরও বলেন, জানা গেছে শনিবারের মধ্যে দাবি মেনে নেওয়ার অনুরোধ করেছেন শিক্ষার্থীরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৭ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

১০ ঘণ্টা আগে