মানিকগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশা কেটে যাওয়ায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার কারণে প্রথম রুটটিতে প্রায় ১০ ঘণ্টা ও দ্বিতীয় রুটে প্রায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আরিচা-কাজিরহাট ও সোয়া ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কুয়াশার তীব্রতা বেড়ে নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে বুধবার দিবাগত রাত ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে হামিদুর রহমান ও কিষানী নামের দুটি ফেরি আটকে পড়ে।
আরও পড়ুন- ঘন কুয়াশয় ৩ নৌ রুট বন্ধ, নদীতে আটকা ৪ ফেরি
একই কারণে দিবাগত রাত ৩টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় আটকে পড়ে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুটি রো রো ফেরি। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর দুই নৌ রুটেই আটকে পড়া ফেরিগুলো ঘাটে ভিড়েছে।
দুই রুটের চার ঘাটে শত শত যানবাহনও আটকে ছিল ফেরির অপেক্ষায়। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, রোদ ওঠার পর কুয়াশা কেটে গেছে। ফলে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া দুটি রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়েছ। ঘাটগুলোতে অনেক যানবাহন আটকে ছিল। এসব যানবাহনের ভিড়ও কেটে যাচ্ছে।

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
৭ ঘণ্টা আগে
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।
৯ ঘণ্টা আগে