আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজও পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গতকাল রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকরা বাড়ি ফিরে যান। সোমবার সকালে কারখানায় হাজিরা দিয়ে ফের বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে শ্রমিকরা সরে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ওই সড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক মো. ইকবাল হোসেন বলেন, অন্য শ্রমিকদের মতো নতুন শ্রমিকদেরও (চাকরিতে এক বছরের কম) বেতন বৃদ্ধি করতে হবে। যারা আগে কাজে যোগ দিয়েছে তারাও যে কাজ করে, আমরাও সেই কাজ করি। তাহলে আমাদের কেন বেতন বৃদ্ধি করা হবে না?

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। তবে এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, চট্টগ্রামে অটো চালকদের সড়ক অবরোধ

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।

৬ ঘণ্টা আগে

ইজারাদারের কর্মীরে থাপ্পড়, সেই ইউএনওকে প্রত্যাহার

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র‍্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি

১৭ ঘণ্টা আগে

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে