টাঙ্গাইলে বন্যায় ৭২ টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

টাঙ্গাইলের বন্যা কবলিত এলাকার ৭২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা চরম হতাশায় মধ্যে রয়েছেন শিক্ষা কার্যক্রম নিয়ে। বন্যার পানি চলে গেলে দ্রুতই শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলা বন্যা কবলিত। এর মধ্যে তিন উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে ও অঙিনায় পানি থাকায় পাঠদান বন্ধ রয়েছে।

সদর উপজেলায় ২৬টি ও ভুঞাপুর উপজেলায় ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এছাড়া সদর উপজেলায় ১১টি, বাসাইল উপজেলায় চারটি, ভুঞাপুর উপজেলায় আটটি ও কালিহাতী উপজেলায় নয়টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।

ভুঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহা আলম আকন্দ শাফলা বলেন, ভুঞাপুরের গাবসারা ইউনিয়ন যমুনা ঘেঁষা। এ ইউনিয়নের প্রায় পুরোটাই পানিতে তলিয়ে আছে। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি উঠেছে। তাই সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও পাঠদান বন্ধ রয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, স্কুল খোলা থাকলেও শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এ বিষয় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ এম জহিরুল হায়াত জানান, বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই পাঠদান শুরু হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৮ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১০ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

১ দিন আগে