কেরানীগঞ্জে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার রাতে আমিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মূল ফটকের একটি ক্যামেরা এবং পাশের মসজিদের একটি ক্যামেরা চুরি হয়। ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের আমিরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নিরাপত্তায় স্থাপন করা ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ওই বিদ্যালয়ে ছয়টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। পরে ওইদিন রাতেই দুষ্কৃতকারীরা বিদ্যালয়ের মূল ফটকের একটি এবং পাশের মসজিদের একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা থেকে ৩টার মধ্যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত হয়েছে। ভোটকেন্দ্র থেকে এমন রহস্যজনকভাবে ক্যামেরা চুরির ঘটনায় স্থানীয় প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভোটাররাও এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

স্থানীয়দের মতে, নির্বাচনের আগে যদি খোদ ভোটকেন্দ্রের রক্ষাকবচ হিসেবে পরিচিত সিসি ক্যামেরাই চুরি হয়ে যায়, তবে সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে নিরাপদ বোধ করবেন না।

স্থানীয়রা এ ঘটনাকে নির্বাচনি পরিবেশ নষ্ট করার একটি অপচেষ্টা হিসেবে দেখছেন এবং অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে ২৫টি ভোটকেন্দ্র রয়েছে। উপজেলা ও জেলা প্রশাসনের সহায়তায় প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিবলীজ্জামান।

আমিরবাগ কেন্দ্রের দুটি ক্যামেরা চুরির ঘটনায় তিনি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এই কেন্দ্রে ৬টি ক্যামেরা লাগানো হয়েছিল, যার একটি চুরি হয়েছে এবং পাশের মসজিদের ক্যামেরাও তারা নিয়ে গেছে। এটি সাধারণ কোনো চুরির উদ্দেশ্য নাকি নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র, তা আমরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।’

খুব দ্রুতই সেখানে ক্যামেরাগুলো পুনরায় স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৫ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

৫ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

সিলেটে একটি বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

৭ ঘণ্টা আগে