নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন। রোববার (২৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার বাঁশগাড়ি চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আলমগীর হোসেন আলম (৩২) ও আলি আহমেদ (২৪)।

জানা গেছে, বাশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে বর্তমান চেয়ারম্যান জাকিরের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরে সকালে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্রের পাশাপাশি ছোঁড়া হয় গুলি। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম ও আলি আহমেদ। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদী নবীনগর বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশরাফুল ইসলামের দুইজন নিহত হন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানিয়েছেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষ জড়ায়। এতে দু'জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইজারাদারের কর্মীরে থাপ্পড়, সেই ইউএনওকে প্রত্যাহার

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র‍্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি

১৬ ঘণ্টা আগে

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে