বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নামে খুললো সাফারি পার্ক

গাজীপুর প্রতিনিধি

নতুন নামে চালু হয়েছে গাজীপুরের সাফারি পার্কের কার্যক্রম। পার্কের গেটে ও টিকিট থেকে ফেলে দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক’ নামটি। এখন থেকে পার্কটির কার্যক্রম ‘সাফারি পার্ক, গাজীপুর’ নামে চালানো হবে।

তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে এই পার্কের কার্যক্রম শুরু হয়েছে। তবে সাফারি পার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, প্রজাপতি কর্নার, ফেন্সি ডার্ক গার্ডেন ও শিশু পার্ক অংশ বন্ধ থাকবে।

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ ছিল পার্কটি।

সাফারি পার্ক, গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. রফিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। সেই হামলায় পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ তিন মাস ১১ দিন পার্ক বন্ধ রেখে টানা সংস্কার কাজ চালানো হয়েছে। সংস্কার কাজ শেষে পার্কটি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উপযোগী করে তোলা হয়েছে। আগের মতোই প্রবেশ মূল্যসহ বিভিন্ন ইভেন্টের মূল্য নির্ধারণ করে শুক্রবার থেকে পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা আশা করছি এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।

তিনি আরও বলেন, প্রথম দিনে দর্শনার্থী আশানুরূপ না হলেও আশা করছি পার্কটি খুলে দেওয়ার খবর ছড়ালে ধীরে ধীরে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। প্রাপ্তবয়স্ক দর্শনার্থীর জন্য গেটের প্রবেশ মূল্য ৫০ টাকা, স্টুডেন্ট কার্ড প্রদর্শন সাপেক্ষে ছাত্রদের জন্য ১০ টাকা ও ১২ বছর পর্যন্ত ২০ টাকা টিকিট মূল্য রাখা হয়েছে। এছাড়া আফ্রিকান কোর সাফারিতে পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ছাত্রদের জন্য ৫০ টাকা ও প্রাপ্ত বয়স্কদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা ছিল। বর্তমানে একই ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য ইভেন্ট আগের ফি নির্ধারণ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

৯ ঘণ্টা আগে