‘ঢাকার ঐতিহ্য ধরে রাখতে ভূমিকা রাখবে বুড়িগঙ্গা মঞ্চ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২৩: ৩৯
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আদি বুড়িগঙ্গা নদীর উন্নয়নে ১৪০০ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। এটি বাস্তবায়িত হলে পুরানো ঢাকার মানুষ আরেকটি হাতিরঝিল পাবে। সেটি আরো আধুনিক হবে। এলাকার পরিবর্তন হবে। ঢাকার ইতিহাস সংরক্ষণ করা, ঢাকার ইতিহাস চর্চা এবং ঢাকার ডাক শব্দ চর্চার জায়গা তৈরি হলো বুড়িগঙ্গা মঞ্চ। ব্যবসায়ী ও রাজনীতিবিদরা বুড়িগঙ্গা দিয়ে তাদের যাত্রা শুরু করেছিলেন। ঢাকার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে বুড়িগঙ্গা মঞ্চ কার্যকর ভূমিকা রাখবে।

মঙ্গলবার পুরান ঢাকার বিআইডব্লিউটিএ’র সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশনসংলগ্ন ‘বুড়িগঙ্গা মঞ্চ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ ইরফান সেলিম, বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক রাশেদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ কে এম ফেরদৌস আলম।

প্রতিমন্ত্রী বলেন, বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। বিআইডব্লিউটিএ রক্ষক হিসেবে কাজ করবে। মানুষের মনের অজান্তেই বুড়িগঙ্গাকে দূষিত করা হয়েছে। এটিকে রক্ষার জন্য আগে কেউ বলেনি, মানুষকে সম্পৃক্ত করেনি। ঢাকাকে রক্ষা করতে হবে। বুড়িগঙ্গাকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে পদক্ষেপ নিয়েছিলেন। ২০০১ সালে নির্বাচনের পর সেসব সুন্দর চিন্তা ভাবনা প্রতিফলিত হতে দেখেনি। আরো অন্ধকারে তলিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাল বিল হাওড় রক্ষার জন্য হাওড় কর্তৃপক্ষ গঠন করেছেন। নদী রক্ষার জন্য নদী রক্ষা কমিশন গঠন করেছেন।

তিনি বলেন, ঢাকার চারপাশের নদী এবং চট্টগ্রামের কর্ণফুলী নদী রক্ষার জন্য মাস্টার প্ল্যান তৈরি করেছেন। সেগুলো বাস্তবায়নের জন্য বিআইডব্লিউটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে। বুড়িগঙ্গাকে আদি অবস্থা ফিরিয়ে আনতে সার্থক হব। এ কাজটির সুফল পাচ্ছি। আরো অনেক কিছু পাওয়ার অপেক্ষা করছে।

বুড়িগঙ্গায় নৌকা বাইচ হচ্ছে, বিআইডব্লিউটিএর কল্যাণে মানুষ মাছ ধরছে গোসল করছে। যা বিগত সময় দেখিনি। আদি বুড়িগঙ্গার রূপ ফিরে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা শহর বদলে গেছে। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস, মেট্রোরেল, ১৪ লেনের রাস্তা, মাটির নিচ দিয়ে ট্রন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো বদলে যাবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১৮ ঘণ্টা আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১৯ ঘণ্টা আগে

তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

১ দিন আগে

অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

২ দিন আগে