প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজবাড়ীর পাংশায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ছকিনা বেগম (৪০) নামের এক গৃহবধূ। নবজাতক তিনটি ও তাদের মা সুস্থ আছে বলে জানা গেছে।
সোমবার (২৪ জুন) রাত ১১টার দিকে পাংশা আধুনিক ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার তিন ছেলে সন্তানের জন্ম হয়। ছকিনা বেগম রাজবাড়ীর কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙ্গি গ্রামের মো. বিল্লাল খানের স্ত্রী।
তিন সন্তানের বাবা বিল্লাল খান বলেন, সোমবার (২৪ জুন) রাত ১০টার দিকে আমার স্ত্রীর প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হয়। পরে রাতে ১১টার দিকে নরমাল ডেলিভারিতে তার তিন সন্তানের জন্ম হয়। আমার একসঙ্গে তিন সন্তানের বাবা হয়ে আমি খুব খুশি। আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও সবাই খুব খুশি।
পাংশা আধুনিক ক্লিনিকের চিকিৎসক ডা. মো. খন্দকার আবু জালাল বলেন, তিনটি বাচ্চা নরমাল ডেলিভারি করাতে পেরে আমরা অনেক খুশি। মা ও তিন নবজাতকরা সুস্থ আছে।

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
১৫ ঘণ্টা আগে
নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
১৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
১৯ ঘণ্টা আগে