প্রতিবেদক, রাজনীতি ডটকম

কারাগারের নিরাপত্তা, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ দ্রব্য প্রবেশ রোধ করতে সংস্কারের অংশ হিসেবে ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারা কমপ্লেক্সে গত ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে।
কারাগারে আগত বন্দি, দর্শনার্থী ও গার্ডিং স্টাফদের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে, আরপি গেট ও মেইন ফটকে এ ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রমে নিয়োজিত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য কারাগারে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সার্বিক কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত হবে বলেও জানান সহকারী কারা মহাপরিদর্শক।

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
৭ ঘণ্টা আগে
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েক শ চালক সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে তৈরি হয় তীব্র যানজট।
৮ ঘণ্টা আগে