প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বৃষ্টির কারণে লাইমী পাড়ার কাছে একটি বেইলি সেতুর নিচের মাটি সরে যাওয়ায় বান্দরবান থেকে রুমা-থানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তা ছাড়া ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে রয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ মে) সকালে বান্দরবান সদরের বিভিন্ন এলাকা ঘুরে এ তথ্য জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৬ মে থেকে থেমে থেমে ভারি বৃষ্টিপাত ও সাথে হাল্কা থেকে মাঝারি ঝড়ো হাওয়া হয়। এতে বেশ কিছু এলাকায় বিদ্যুতের লাইনে গাছ ভেঙে পড়ায় প্রায় ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে জেলা সদর, থানচি ও রুমায় উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে।
থানচি বাস মালিক সমিতির লাইনম্যান সাহাব উদ্দীন খবরের কাগজকে জানান, ব্রিজের একপাশে গাইড ওয়াল ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
মিলনছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিন্দু চাকমা জানান, ভারি বৃষ্টির ফলে মিলনছড়ি ক্যাম্প ও লাইমী পাড়ার মাঝামাঝি বেইলি সেতুর দক্ষিণ পাশের একাংশ দেবে যাওয়ার কারণে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৭ ঘণ্টা আগে