খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিরতণ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদর উপজেলার ৪নং পেরাছড়া ইউনিয়নের চেলাছড়া পাড়ায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান, চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের চেলাছড়া সেন্টারের প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা এবং আগাপে-চেলাছড়া সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক দিলীপ ত্রিপুরা।

এই কার্যক্রমের অংশ হিসেবে প্রায় চার শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে চেলাছড়ার বাসিন্দারা উপকারের কথা জানান।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের এমন উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। উপস্থিত অতিথিরা বলেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল ইসলাম বলেন, চেলাছড়া পাড়া সদর উপজেলার হলে যোগাযোগের দূর্গম এলাকা হওয়ায় সেনা রিজিয়নের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এছাড়া আগামীতে সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে