‘অতিথি’ প্রার্থীদের ভোট দেবেন না নড়াইলের শ্রমিকরা

নড়াইল প্রতিনিধি
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ভোটে নড়াইলে স্থায়ীভাবে বসবাস করেন না— এমন ‘অতিথি’ প্রার্থীদের ভোট দেবেন না বলে জানিয়েছেন জেলার ভ্যান, ইজিবাইক ও রিকশাচালকসহ বিভিন্ন খাতের শ্রমিকরা। শহরের অন্তত ৭০ জন শ্রমিকের সঙ্গে কথা বলে এ মতামত পাওয়া গেছে।

নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের রিকশাচালক ছালাম শেখ বলেন, ভোটের সময় অনেক প্রার্থী এলাকায় এসে প্রতিশ্রুতি দিলেও পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তাই এবার তিনি ও তার পরিবারের সদস্যরা বাইরের কোনো প্রার্থীকে ভোট দেবেন না। তার সঙ্গে আরও অনেক শ্রমিক এ বিষয়ে একমত হয়েছেন বলেও জানান তিনি।

সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ভ্যানচালক রোস্তম শেখ বলেন, যারা গরিবের অধিকার হরণ করে ধনী হয়েছে, তাদের ভোট দেবো না। একই কথা বলেন দুর্গাপুর গ্রামের আবুল হোসেন, বরাশুলা গ্রামের হোসেন আলী ও উজিরপুর গ্রামের শমসের শেখ। তাদের ভাষ্য, যিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং স্থানীয় উন্নয়নে কাজ করেন, কেবল তাকেই তারা ভোট দেবেন।

নড়াইল ইজিবাইক-ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, শহরে কার্ডধারী প্রায় দেড় হাজার ভ্যান, ইজিবাইক ও রিকশাচালক শ্রমিক রয়েছেন। লাইসেন্সবিহীন শ্রমিক আছেন আরও প্রায় ৫৭৫ থেকে ৫৮০ জন। এ ছাড়া শহরতলীতে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। তারাও একই সিদ্ধান্তে একমত— এবার এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, খোঁজখবর নেওয়া প্রার্থীকে ভোট দেবেন।

সদর উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা বলেন, উপজেলায় কার্ডধারী শ্রমিকের সংখ্যা প্রায় ৩ হাজার ৫০০ এবং কার্ডবিহীন শ্রমিক রয়েছেন প্রায় ৩ হাজার। পরিবার ও আত্মীয়স্বজন মিলিয়ে এসব শ্রমিকের ভোটার সংখ্যা প্রায় ১৫ হাজার, যা যেকোনো প্রার্থীর জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সীতারামপুর গ্রামের মৎস্যজীবী সম্প্রদায়ের প্রবীণ নেতা মনোরঞ্জন বিশ্বাস জানান, মুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১২ হাজার মৎস্যজীবীর বসবাস। এসব এলাকায় ভোটার সংখ্যা প্রায় ২৩ হাজার। তিনি বলেন, যে প্রার্থী নড়াইলে স্থায়ীভাবে বসবাস করেন না, তাকে তারা ভোট দেবেন না। কারণ ভোটে ‘অতিথি’ প্রার্থী জিতলে তাকে আর খুঁজে পাওয়া যায় না।

উল্লেখ্য, খুলনা বিভাগের নড়াইল জেলায় সংসদীয় আসন দুটি। নড়াইল-১ (সদর ও কালিয়া উপজেলা) আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী— বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ, জাতীয় পার্টির মিলটন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন, জিয়া পরিষদের নেতা বি এম নাগিব হোসেন, সুকেশ সাহা অনন্দ ও মো. উজ্জল মোল্যা।

নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী— বিএনপির প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর মো. আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা তাজুল ইসলাম, জাতীয় পাটির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদের মো. নূর ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক (সদ্য বহিষ্কৃত) মো. মনিরুল ইসলাম ও মোছা. ফরিদা ইয়াসমিন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

১ দিন আগে

যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

১ দিন আগে

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১ দিন আগে