চট্টগ্রাম ব্যুরো

স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ঘটনায় চট্টগ্রামের মীরসরাই থানায় পাঁচটি মামলা রয়েছে।
গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি মীরসরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি মীরসরাই আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে পৌঁছালে গিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মীরসরাই থানায় পাঁচটি মামলা আছে। তাকে মীরসরাইয়ে নিয়ে আসা হবে। সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে