প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামের আনোয়ারা উপকূল বঙ্গোপসাগরে লবণবাহী ১৬টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় কোস্টগার্ড ও নৌ পুলিশ ৪৪ জনকে উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে অন্তত অর্ধশতাধিক।
নৌ পুলিশ বলছে, বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে সাগরে বাতাস বেশি ছিল। ওই সময় ট্রলারগুলো ডুবে গেছে। কর্ণফুলীতে প্রবেশের আগে আনোয়ারা গহিরা এলাকায় এসব ট্রলার ডুবে যায়। তবে কোনো নাবিক হতাহত হননি। কক্সবাজার এলাকা থেকে লবণ বোঝাই ট্রলারগুলো আসছিল চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায়। সেখানে লবণ খালাস করার কথা ছিল। কিন্তু আসার পথেই ডুবে যায় ট্রলারগুলো।
ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গোপসাগরে ঝড়ের তাণ্ডবে ছোট-বড় মিলিয়ে ১০টির বেশি ট্রলার ডুবে যায়। ট্রলারগুলোর দাম প্রায় দুই কোটি টাকা। এছাড়া সেখানে থাকা লবণের দাম হবে আরও এক কোটি টাকা।
উদ্ধারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার আল্লাহর দান ট্রলারের মো. জিয়া মাঝি, মো. আলী, মো মানিক, মো. সোহেল, মো. মনচুর, জাবেদ আহমদ, কুতুবদিয়া উপজেলার তৌফিক এলাহী ট্রলারের মাঝি মো. মানিক, নুরুল আমিন, মো. আনিস, বার আউলিয়া ট্রলারের মাঝি মো. ফারুক, বদি আলম, আবু হানিফ ও আবু তৈয়ব। নিখোঁজ মাঝি মাল্লাদের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ ও কোস্টগার্ড সাঙ্গু স্টেশন।
বার আউলিয়া ট্রলারের মাঝি ফারুক জানান, কুতুবদিয়া থেকে আসার সময় সকালে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলে ট্রলার উল্টে গিয়ে ডুবে যায়। আমাদের সঙ্গে ১৫ থেকে ২০টির মতো ট্রলার ডুবে গেছে। প্রতিটি ট্রলারে ৫ থেকে ৭ জন মাঝি মাল্লা ছিল।
গহিরা বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত বলেন, আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি ট্রলার ডুবির খবর পেয়েছি। কোস্টগার্ড ও নৌ পুলিশ অন্তত ৪৪ জনকে উদ্ধার করলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৪ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৬ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৭ ঘণ্টা আগে