কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পধান আসামি ফজর আলীকে আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। আহত ফজরকে হাসপাতালে রেখে চিকৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (২৯ জুন) ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল ফজর আলীকে। অসুস্থ থাকায় তাকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল রোববার (২৯ জুন) ও আজ সোমবার (৩০ জুন) তাকে আদালতে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার কারণে সেটি সম্ভব হয়নি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের তথ্য গতকাল রোববারই আদালতকে জানিয়েছে। আদালত হাসপাতালে জেল পুলিশ পাঠিয়েছে।
ধর্ষণের শিকার ওই নারীর বিবস্ত্র অবস্থার ভিডিও করার অভিযোগে আরও চারজনকে আটক করেছিল পুলিশ। পরে পর্নোগ্রাফি আইনে মামলা করে সে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এই চারজনকে রোববার হাজির করেছিল পুলিশ। তাদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে ধর্ষণের ঘটনাটি ঘটে। শনিবার (২৮ জুন) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত ফজর আলীকে ঘটনার রাতেই স্থানীয়রা মারধর করেছিল। ওই সময় তার হাত-পা ভেঙে যায় বলে জানায় পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে