মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-আগুন

কুমিল্লা প্রতিনিধি
ধর্ম অবমাননার অভিযোগে বৃহস্পতিবার কুমিল্লার চারটি মাজারে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুমিল্লার হোমনা উপজেলায় হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধর্ম অবমাননার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ হামলা হয়। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার মো. মহসীন (৩৫) উপজেলার ফকিরবাড়ির আলেক শাহর ছেলে।

হোমনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা সাংবাদিকদের বলেন, বুধবার ধর্ম অবমাননার কারণে জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ‘বেমজা মহসিন’ নামের একটি আইডি থেকে মহানবি হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করে একটি পোস্ট দেওয়া হয়। এতে স্থানীয়রা মহসীনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে পুলিশ মহসীনকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে মহসীনের বিরুদ্ধে হোমনা থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহসীনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

এদিকে ধর্ম অবমাননার জের ধরে বৃহস্পতিবার সকালে উত্তেজিত জনতা জড়ো হয়ে হ্যান্ড মাইকে করে মাজার ও বাড়িতে হামলার ঘোষণা দেয়। তারা প্রথমে মহসীনের বাড়িতে হামলা চালায়। পরে সেখানে কফিল উদ্দিন শাহর মাজারে ভাঙচুর করে আগুন দেয়। মাজারের চত্বরের তিনটি ঘরেও আগুন দেয়। এ সময় সেখানে একটি মোটরসাইকেলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

পরে হামলাকারীরা মিছিল নিয়ে গ্রামের আবদু শাহর মাজার, কালাই (কানু) শাহর মাজার ও হাওয়ালি শাহর মাজারে ভাঙচুর করে। এর মধ্যে শেষ মাজারেও আগুন দেওয়া হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন ও হোমনার ইউএনও ক্ষেমালিকা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মহসীনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠিয়ে তার রিমান্ড আবেদন করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মূলত ধর্ম অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে জনতার দাবির পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারপরও সকালে বিক্ষুব্ধ লোকজন মাজারে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে