কুমিল্লা প্রতিনিধি

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও জুলাই সনদ নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আপত্তি থাকলেও বিএনপিকে পরিস্থিতি মেনে নিতে আহ্বান জানিয়েছেন।
নাসীরের মতো প্রায় একই ভাষায় হাসনাতও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিলো, আমরা সনদে সই করিনি। সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম আমরা। তা না করে অনেক দল সনদে সই করল। তার মধ্যে একটি দল (বিএনপিকে ইঙ্গিত করে) এখন সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলব— কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লাকসামের বাইপাসে দলের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, নাসীরুদ্দীন ভাই (এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী) বলেছেন, সই করার পরে তারা আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবা না, তাহলে কাবিনে সিগনেচার কেন করলা? সংসার যদি নাই করবা, তাহলে কবুল কেন বললা?
এনসিপির এই নেতা আরও বলেন, কবুল যেহেতু বলেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে। জনগণের সামনে এসে বলতে হবে, আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে আপনাদের। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সংস্কারের বিপক্ষে যারা ‘না’ অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়ক সরকার ও ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে। আজ যারা ব্যালটের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করুন। কাল তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে।
এর আগে লাকসামে জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন হাসনাত। পরে তিনি বিভিন্ন সড়কে এনসিপির লিফলেট বিতরণ করেন। লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
এ সময় স্থানীয় এনসিপি নেতাদের মধ্যে আশিকুর ইসলাম, সাকিব হাসান, শরিপুর জামান, মোহাম্মদ মিনহাজ, আবদুল কাইয়ুম রিফাত, রাশেদুল ইসলাম, মাসুম বারী কাউসার,কাজী নাসির, নাজমুল করিব রিতু, আলামিন, ফাহারা এমরান, আমির হোসেন, সৌরভসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে