খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কালেক্টরকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। আটক কলইপা ত্রিপুরা (৩৫) গুইমারা উপজেলার বরইতলীএলাকার দয়া ভোষন ত্রিপুরার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের অধীন বরইতলী এলাকায় এলআরপি ডোমিনেশনের সময় অবৈধ কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে গিয়েছিলেন কলইপা ত্রিপুরা। গোয়েন্দা তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে একটি দেশি লং গান (এলজি), একটি কার্তুজ ও একটি বাটন ফোন পাওয়া যায় কলইপার কাছে। সেগুলো জব্দ করে আটক কলইপাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
২ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে