৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, চট্টগ্রামের বহু এলাকা পানির নিচে

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি প্রভাবে নগরের আগ্রাবাদ এলাকার সড়কে পানি জমে আছে। ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রবল বর্ষণের সঙ্গে জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সড়ক। এ ছাড়া জলাবদ্ধতায় রেলপথ তলিয়ে যাওয়ায় প্রায় সাড়ে ছয়শ যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনও আটকা পড়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। সে হিসাবে এবার ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ এবং ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

গত রোববার সকাল থেকে বন্দরনগরীতে বৃষ্টি শুরু হয়। সেদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪০ মিলিমিটার। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি হয় ২০৬ মিলিমিটার। মঙ্গলবার সকাল থেকে অতি ভারী বর্ষণের সঙ্গে জোয়ার যুক্ত হওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে।

বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে জোয়ার শুরু হলে ভারী বৃষ্টিতে জমে থাকা পানি খাল হয়ে নদী ও সাগরে নামতে পারেনি। ফলে একে একে নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, কাতালগঞ্জ আবাসিক এলাকা, চকবাজারসহ বিভিন্ন এলাকায় পানি বাড়তে থাকে। কাতালগঞ্জ আবাসিক এলাকার বেশ কয়েকটি বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়ে।

টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত
টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে নগরের পোর্ট কানেক্টিং সড়কের হালিশহর আবাসিক এলাকা থেকে নয়া বাজার পর্যন্ত অংশ, অক্সিজেন-হাটহাজারী সড়কের বড় দিঘির পাড় এবং আরাকান সড়কের সিঅ্যান্ডবি ও মৌলভী পুকুর পাড় এলাকার সড়ক তলিয়ে যায়।

এ ছাড়া কাতালগঞ্জ আবাসিক এলাকা, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, রামপুর, তিন পোলের মাথা, বাটালি রোড, কাস্টম হাউজ, জামালখান বাই লেন, রহমতগঞ্জ, হালিশহর আবাসিক এলাকা, আগ্রাবাদ বেপারীপাড়া কাঁচাবাজার, মৌলভীপাড়া এলাকা এবং কাঠগড় মুসলিমাবাদ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জলাবদ্ধতায় সড়ক ভেঙে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ছবি: সংগৃহীত
জলাবদ্ধতায় সড়ক ভেঙে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ছবি: সংগৃহীত

নগরের বেশির ভাগ খালের পানি উপচে সড়কে উঠে আসে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নির্মিত খালগুলোর স্লুইস গেট দুপুরে খুলে দেওয়া হয়।

হাটহাজারী-অক্সিজেন সড়কের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘির পাড় এলাকায় কোমরসমান পানি জমে যায়। মূল সড়কে জমে থাকা পানিতে স্থানীয়দের জাল ফেলে মাছ ধরতেও দেখা যায়।

অন্যদিকে আরাকান সড়কের সিঅ্যান্ডবি ও মৌলভী পুকুর পাড় এলাকায় মূল সড়কের পানির মধ্যে দিয়েই বড় ও মাঝারি যানবাহন চলাচল করতে দেখা গেছে। পোর্ট কানেক্টিং সড়কের হালিশহর আবাসিক এলাকা থেকে নয়া বাজার পর্যন্ত অংশেও ভারী যানবাহন পানির মধ্য দিয়ে চলাচল করেছে।

এদিকে অতি ভারী বৃষ্টিতে নগরের পতেঙ্গা এলাকায় একটি বাইপাস সড়কের একাংশ ধসে পড়ে। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ষোলশহর এলাকায় রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় প্রায় সাড়ে ছয়শ যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। বিকেল ৩টার পরও বন্দরনগরীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রথম পত্র পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, ২০ মিনিট পর দেওয়া প্রশ্নপত্রও গত বছরের!

পরীক্ষার্থীরা আরও জানায়, প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে নতুন করে যে প্রশ্নপত্র দেওয়া হয়, সেটিও ২০২৫ সালের। ফলে সেটিও ফিরিয়ে নেওয়া হয়। দ্বিতীয়বার বদলে দেওয়া হয় ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। দুবার প্রশ্নপত্র বদলে সময় নষ্ট হওয়ায় পরে অবশ্য তাদের বাড়তি সময় দেওয়া হয়েছে বলেও জানায় পরীক্ষার্থীরা।

১ দিন আগে

নরসিংদীতে নদীতে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

নরসিংদীর রায়পুরায় নদীর পানিতে গোসলে নেমে তলিয়ে গিয়ে একসঙ্গে চার শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

নোয়াখালীতে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন, আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনে প্রতিবাদ করার জেরে মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

১ দিন আগে

চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।

১ দিন আগে