প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মোবাইল চুরির অভিযোগ এনে মো. রাজু (৩৫) নামে এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন দুপুরে সদর হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাজু চর রুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও সবুজের গোজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে।
এ ঘটনায় একই এলাকার কবির ও রেখাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজু গণপিটুনির শিকার হন। স্থানীয় কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অপবাদে তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, রাজুর মোবাইলে চার্জ ছিল না। এ সময় তিনি ভাতিজা কবিরের ঘরে ঢুকে মোবাইল চার্জ দেন। এর পরই কবির লোকজন ডেকে এনে রাজুকে পিটিয়ে হত্যা করে। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে আঘাত করা হয়। তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। অমানবিক নির্যাতন করে তারা রাজুকে হত্যা করেছে।
চররুহিতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাজু চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে । এ ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানাই।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চুরির অপবাদ দিয়ে রাজুকে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনি মারা যান। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে