খাগড়াছড়ি প্রতিনিধি

চীনে উন্নত জীবনের মিথ্যা আশ্বাস দিয়ে মানব পাচারের অভিযোগে এক চীনা নাগরিক ও তার বাংলাদেশি স্ত্রীকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ির পুলিশ। এসময় পাচার করতে নেওয়া পাঁচ তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ জুন) ঢাকার উত্তরা থেকে পাঁচ ভিকটিমসহ চীনা নাগরিককে গ্রেপ্তারের পর রবিবার(৯ জুন) সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা থেকে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।
গ্রেপ্তাররা হলেন, চীনা নাগরিক জিও সুইওয়ে (৩৪) ও তার স্ত্রী সুমি চাকমা হেলি।
রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, " গত ২ জুন খাগড়াছড়ির পানছড়ি থেকে দুই কিশোরী নিখোঁজ হয়। এই ঘটনায় থানায় দুইটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে খাগড়াছড়ি জেলা পুলিশ।
পরে প্রযুক্তির সাহায্যে শনিবার ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে পানছড়ি থেকে নিখোঁজ দুই কিশোরীসহ পাঁচ জনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় জিও সুইওয়েকে।
উদ্ধার হওয়া অন্যদের মধ্যে একজন কিশোরী, দুজন তরুণ। তাদেরবাড়ি রাঙ্গামাটিতে। তাদের রাঙ্গামাটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে জিও সুইওয়ের বাংলাদেশি স্ত্রী ও মানবপাচার চক্রের সদস্য সুমি চাকমা হেলিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছিলেন পুলিশ সুপার। পরে সন্ধ্যায় তিনি জানান, সুমি চাকমা হেলিকে রোববার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া চীনা নাগরিক জিও সুইওয়েকে খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৭ ঘণ্টা আগে